Who We Are
Events Social Work Contact About Us Login
Back to Newsroom
News

ডিঙ্গেদাহে ATMABISWAS-এর উদ্যোগে জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডিঙ্গেদাহে ATMABISWAS-এর উদ্যোগে জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
ডিঙ্গেদাহে ‘ATMABISWAS’-এর উদ্যোগে জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই প্রাণিসম্পদ খাত (Livestock Sector) গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গার ডিঙ্গেদাহ ব্রাঞ্চে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৯ নভেম্বর ২০২৬ তারিখে বেসরকারি উন্নয়ন সংস্থা 'ATMABISWAS'-এর উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) এবং বিশ্বব্যাংক (World Bank)-এর অর্থায়নে পরিচালিত 'স্মার্ট প্রজেক্ট' (SMART Project)-এর আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
 
 
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মূল রিসোর্স পারসন (Resource Person) হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ সাহাবুদ্দিন এবং ইকো সেন্টিনেল বাংলাদেশ-এর চিফ অপারেটিং অফিসার মো. সাব্বির আহমেদ। তারা জলবায়ু বিপদাপন্নতা হ্রাস, পরিবেশবান্ধব খামার ব্যবস্থাপনা এবং টেকসই প্রাণিসম্পদ খাতের উন্নয়নে করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SMART Project Manager ডাঃ খন্দকার শাওন হাসনাত। তিনি মাঠ পর্যায়ে প্রজেক্টের লক্ষ্য এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল তুলে ধরেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি পরিবেশবান্ধব, নিরাপদ ও টেকসই প্রাণিসম্পদ খাত গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তৃণমূল পর্যায়ের খামারি ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই খাতকে আরও লাভজনক ও পরিবেশবান্ধব করতে ATMABISWAS নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Share: Facebook LinkedIn WhatsApp