পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘
আত্মবিশ্বাস’ কর্তৃক বাস্তবায়িত
এগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট (AMDU)-এর মৎস্য খাতের কার্যক্রমের অংশ হিসেবে চুয়াডাঙ্গায় মাঠ পর্যায়ে বিভিন্ন মৎস্য খামার পরিদর্শন করা হয়েছে।
প্রান্তিক মৎস্য খামারিদের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক কারিগরি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিয়মিত এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিদর্শনকালে খামার ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও লাভজনক করতে খামারিদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করা হয়। এ সময় মাছের সুস্থ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে পুকুরের পানির গুণগত মান (Water Quality) পরীক্ষা করা হয় এবং প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে খামারিদের নানাবিধ কার্যকর পরামর্শ দেওয়া হয়।
আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার, মানসম্মত পোনা নির্বাচন, খাদ্য ব্যবস্থাপনা এবং রোগবালাই প্রতিরোধে খামারিদের সচেতন করতে ‘আত্মবিশ্বাস’ নিয়মিত কাজ করে যাচ্ছে। মৎস্য খাতের টেকসই উন্নয়ন ও খামারিদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মাঠ পর্যায়ে এ ধরনের কারিগরি সহায়তা ও ফলোআপ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।