Who We Are
Events Social Work Contact About Us Login
Back to Newsroom
News

মাছের আইশ প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে আত্মবিশ্বাসের উদ্যোগে উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ।

মাছের আইশ প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে আত্মবিশ্বাসের উদ্যোগে উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ।
পিকেএসএফ (PKSF)-এর আর্থিক সহযোগিতায় ATMABISWAS কর্তৃক বাস্তবায়িত Agro-Microenterprise Development Unit (AMEDU) ভুক্ত মৎস্য খাতের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে "মাছের আইশ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে উদ্যোক্তাদের সহায়তা প্রদান" প্রদর্শনী বাস্তবায়নে ATMABISWAS-এর প্রধান কার্যালয়ে ০২ জন সদস্যকে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।
বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে:
  • আইশ সংরক্ষণের জন্য ১টি করে ড্রাম
  • আইশ শুকানোর জন্য ১টি করে প্লেইন শীট বোর্ড দিয়ে তৈরি পাটাতন
  • ২ বক্স হ্যান্ড গ্লাভস ও এপ্রোন
  • ১টি করে ডিজিটাল স্কেল
  • মাছের আইশ ঘিরে শুকানোর জন্য ২টি ব্লু নেট
  • বালতি, গামলা, ঝুড়ি, তথ্য বই এবং সাইনবোর্ড
এ সময় ATMABISWAS-এর সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মোঃ আকরামুল হক বিশ্বাস, সংস্থার পরিচালক ও ফোকাল পার্সন মো: রফিকুল হাসান জোয়ার্দ্দার, সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং AMEDU ইউনিটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সমন্বয়কারী হিসেবে Agro-Microenterprise Development Unit-এর মৎস্য খাতের মৎস্য কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম ও সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমিন শেখ উপস্থিত ছিলেন।
কর্মসংস্থান সৃষ্টি এবং মৎস্য খাতের টেকসই উন্নয়নে PKSF এবং সংস্থার মাঠ পর্যায়ে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 
 

 
Share: Facebook LinkedIn WhatsApp