Who We Are
Events Social Work Contact About Us Login
Back to Newsroom
News

আত্মবিশ্বাস স্কিলস্ ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (উপজাতি) কোর্সের ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয়।

আত্মবিশ্বাস স্কিলস্ ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে  ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (উপজাতি) কোর্সের ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয়।
SICIP-PKSF-ATMABISWAS এর যৌথ উদ্যোগে পরিচালিত ‘আত্মবিশ্বাস স্কিলস্ ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার’-এ “ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (উপজাতি)” কোর্সের ১ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারীরা আধুনিক রন্ধনপ্রণালী, দেশি-বিদেশি বিভিন্ন পদের খাবার প্রস্তুত ও আকর্ষণীয়ভাবে পরিবেশন কৌশল সম্পর্কে হাতে-কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। এছাড়াও রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাদ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরির বিষয়ে তাদের নিবিড়ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা অত্যন্ত উৎসাহ, আগ্রহ ও উদ্দীপনার সাথে বিভিন্ন সুস্বাদু পদ তৈরি ও প্রদর্শন করেন।
উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের SICIP (Skills for Industry Competitiveness and Innovation Program) প্রকল্প এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর সহায়তায় আত্মবিশ্বাস (ATMABISWAS) এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। পিছিয়ে পড়া ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (উপজাতি) তরুণ-তরুণীদের কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং হসপিটালিটি ও পর্যটন খাতে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য। প্রশিক্ষণার্থীরা জানান, এই ব্যবহারিক প্রশিক্ষণ তাদের ভবিষ্যৎ কর্মজীবনে পেশাদার শেফ ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে বিশেষ ভূমিকা রাখবে।
Share: Facebook LinkedIn WhatsApp