Who We Are
Events Social Work Contact About Us Login
Back to Newsroom
News

ইউবিকো ও আত্মবিশ্বাসের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ইউবিকো ও আত্মবিশ্বাসের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ইউবিকো (UBICO)-এর আর্থিক সহযোগিতায় আত্মবিশ্বাসের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় আত্মবিশ্বাস স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে ‘সেলাই মেশিন বিতরণ’ ও ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ আয়োজন করা হয়। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির আওতায় ১০ জন প্রশিক্ষণপ্রাপ্ত অসচ্ছল নারীকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়, যাতে তারা নিজেরাই স্বাবলম্বী হয়ে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে শতাধিক স্থানীয় নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এ মানবিক উদ্যোগ স্থানীয় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক আনন্দ, উৎসাহ ও কৃতজ্ঞতার সৃষ্টি করে এবং নারীর ক্ষমতায়ন ও জনস্বাস্থ্য উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউবিকো (UBICO)-এর সিএফও মি. আমিনুল ইসলাম, আত্মবিশ্বাসের সম্মানিত পরিচালক মো: রফিকুল হাসান জোয়াদ্দার, প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে আত্মবিশ্বাস ও ইউবিকোর এমন সমাজসেবামূলক মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
Share: Facebook LinkedIn WhatsApp